Dhaka , Tuesday, 1 September 2026
শিরোনাম :
মাগুরার মহম্মদপুরে মাদক সেবনের ছবি ঘিরে রণক্ষেত্র: অগ্নিসংযোগ, গ্রেফতার ৮ মহম্মদপুরে পশু জবাইয়ে নিয়মের বালাই নেই, তদারকিহীন ৩১ হাটে চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি: গণমাধ্যমের কাজে বাধা দিলে জিরো টলারেন্স জামায়াত নেতার বাড়িতে মিলল সরকারি চালের সন্ধান। মাগুরায় টিসিবির চাল জব্দ, সরকারি চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা বীজের বদলে কৃষকের হাতে নামমাত্র টাকা, মহম্মদপুরে কৃষি প্রণোদনার অর্থ ‘হরিলুট’ নতুন মূখ্যমন্ত্রী দায়িত্ব পেয়ে ৭০০ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয় থালাপতির। হত্যা মামলায় ওসির বিরুদ্ধে অভিযোগ, সংস্কৃতি মন্ত্রীর হস্তক্ষেপে মামলা গ্রহন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিজয়: তামিল রাজনীতিতে নতুন মোড়। মাগুরা মহম্মদপুরে মশাবাহিত রোগ নির্মূলে একযোগে মাঠে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা।
ব্রেকিং নিউজ :

মাগুরায় টিসিবির চাল জব্দ, সরকারি চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাগুরার মহম্মদপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির চাল খোলা বাজারে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে একটি ইজিবাইক। এ সময় ৪৩৪ কেজি সরকারি চাল জব্দ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগড়া বাজারের টিসিবি ডিলার ‘বাবু এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কার্ডধারীদের চাল গোপনে বিক্রির অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে টিসিবির বরাদ্দকৃত চাল একটি ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয় লোকজন সন্দেহ করে গাড়িটি থামান। পরে তল্লাশি করে সরকারি চাল পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

চাল ক্রেতা হিসেবে পরিচয় দেওয়া মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস বলেন, “আমি মূলত বস্তা কিনতে এসেছিলাম। তখন ডিলার বাবু আমার কাছে চাল বিক্রির প্রস্তাব দেন। আমি ৩০ টাকা কেজি দরে চাল কিনেছি। তবে এগুলো সরকারি চাল ছিল, তা জানতাম না।”

অভিযোগের বিষয়ে টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “এগুলো গত মাসের জমে থাকা চাল ছিল।” সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “অনেক কার্ডধারী চাল নিতে চায় না, তারা টাকা চায়। তাই সেই চাল বিক্রি করেছি।”

সরেজমিনে দেখা গেছে, ডিলারের গুদামে চাল বিক্রির খালি বস্তার পাশাপাশি চিনি ও তেলের মজুদও রয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার সঙ্গে ডিলারের বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে গরিবের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছেন। তারা দ্রুত ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি মালামাল নিয়ে কোনো ধরনের অনিয়ম ছাড় দেওয়া হবে না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাগুরার মহম্মদপুরে মাদক সেবনের ছবি ঘিরে রণক্ষেত্র: অগ্নিসংযোগ, গ্রেফতার ৮

মাগুরায় টিসিবির চাল জব্দ, সরকারি চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

Update Time : 02:55 pm, Wednesday, 13 May 2026